আমাদের সম্পর্কে জানুন

কামরুল আইটি অনলাইন সম্পর্কে জানুন

কামরুল আইটি অনলাইন একটি বাংলায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বিশ্বস্ত ব্লগিং ওয়েবসাইট। যেখানে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে  সহজ ও বাস্তব তথ্যের ধারণা প্রদান করা হয়। তাই আমরা সব সময় কপিরাইটমুক্ত, নির্ভরযোগ্য ও ব্যবহারকারীদের জন্য উপকারী কনটেন্ট প্রকাশ করে থাকি। এবং অনলাইনে কাজ করে আয় করার সঠিক নিয়ম ও দিক নির্দেশনা দেওয়া।

কামরুল আইটি অনলাইন এর প্রতিষ্ঠাতা কামরুল হাসান

আমি কামরুল হাসান একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার এর একজন এডমিন। আমি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বসবাস করি। আমার জন্ম হয় মধ্যবিত্ত পরিবারে, তবে আলহামদুল্লিাহ আমি সাধারণ ভাবে জিবন যাপন করছি। তবে আলহামদুল্লিাহ আমি এখনো অনেক ভালো আছি।

আমি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ২৯ই মে ২০০৬ সালে জন্ম গ্রহণ করি। বর্তমানে এখন আমি গোদাগাড়ীতে বাসবাস করছি এবং নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি ২০২৫ সালে ব্লগিং শুরু করেছি এবং স্বপ্ন দেখি সফল উদ্যোক্তা হয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি বর্তমানে কাকনহাট ডিগ্রি কলেজ থেকে ইন্টার পাস করেছি।

আমার সব থেকে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। আমি প্রায় সময়ই ফুটবল খেলি এবং খেলা দেখতে পছন্দ করি। তবে ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলাও পছন্দ করি এবং খেলতেও ভালোবাসি। তবে আমার ইচ্ছে ছিল একজন ক্রিকেটার হওয়ার তবে যে কোন কারণে তা আর হওয়া হয়নি। তবে আমার কাছে এই দুটি খেলাই খুব পছন্দ।

কামরুল আইটি অনলাইন এর ভবিষ্যৎ পরিকল্পনা

আসুন আমরা এখন কামরুল আইটি অনলাইন এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান চেষ্টা করি বা জানি। কামরুল আইটি অনলাইন একটি বাংলা ভাষা ভিত্তিক তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বস্ত ব্লগিং ওয়েবসাইট ভবিষ্যতে আরও বিসতিৃত ও আধুনিক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের মূল পরিকল্পনা হলো- বাংলাভাষার পাঠকদের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী প্রযুক্তি বিষয়ক কনটেন্ট নিয়মিত প্রকাশ করা, যেন সাধারণ মানুষও সঠিক ব্যবহার শিখে আত্মনির্ভরশীল হতে পারে।

এছাড়া ভবিষ্যতে ভিডিও কনটেন্ট, অনলাইন কোর্স, ফ্রি টুলস ও কমিউনিটি সাপোর্ট চালুর মাধ্যমে কামরুল আইটি অনলাইনকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে রুপান্তর করার লক্ষ্য রয়েছে। আমাদের বিশ্বাস সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত কনটেন্টের মাধ্যমে কামরুল আইটি অনলাইন বাংলা ভাষার প্রযুক্তি প্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন ঠিকানা হয়ে উঠবে।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কামরুল আইটি অনলাইন নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url